১১ নভেম্বর ২০২৫ তারিখে বিসিএস (কর) একাডেমি কর্তৃক আয়োজিত ইকোনোমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) এর সদস্যদের অংশগ্রহণে “আয়কর আইন, ২০২৩ এবং ই-রিটার্ন” বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালায় মূখ্য আলোচক ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সম্মানিত সদস্য (কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) জনাব জি এম আবুল কালাম কায়কোবাদ। আলোচক-১ ছিলেন ইকোনোমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) এর সম্মানিত সভাপতি জনাব দৌলত আকতার মালা, আলোচক-২ ছিলেন বিসিএস (কর) একাডেমির সম্মানিত মহাপরিচালক জনাব মো: মাসুদুর রহমান মাসুদ। আলোচক-৩ ছিলেন বিসিএস (কর) একাডেমির সম্মানিত পরিচালক জনাব রিগ্যান চন্দ্র দে। মূল প্রবন্ধ উপস্থাপনা করেন জনাব খন্দকার মো: হাসানুল ইসলাম, উপ পরিচালক, বিসিএস (কর) একাডেমি এবং জনাব মওদুদ আহম্মদ ভূঁইয়া, উপ পরিচালক, বিসিএস (কর) একাডেমি।



