Friday, May 8, 2026

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

আমদানি পণ্যের প্রথম চালান গেল ভুটানে

ট্রানজিট চুক্তি ও প্রটোকল স্বাক্ষরের ২ বছর ৮ মাস পর চট্টগ্রাম সমুদ্রবন্দর দিয়ে আনা পণ্যের একটি চালান সড়কপথে ভুটানের উদ্দেশ্যে পাঠানো হয়েছে। বুধবার রাত...
Homeঅর্থনীতি“আয়কর আইন, ২০২৩ এবং ই-রিটার্ন” বিষয়ক দিনব্যাপী কর্মশালা

“আয়কর আইন, ২০২৩ এবং ই-রিটার্ন” বিষয়ক দিনব্যাপী কর্মশালা

রেভিনিউ ইনফো বিডি

১১ নভেম্বর ২০২৫ তারিখে বিসিএস (কর) একাডেমি কর্তৃক আয়োজিত ইকোনোমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) এর সদস্যদের অংশগ্রহণে “আয়কর আইন, ২০২৩ এবং ই-রিটার্ন” বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালায় মূখ্য আলোচক ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সম্মানিত সদস্য (কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) জনাব জি এম আবুল কালাম কায়কোবাদ। আলোচক-১ ছিলেন ইকোনোমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) এর সম্মানিত সভাপতি জনাব দৌলত আকতার মালা, আলোচক-২ ছিলেন বিসিএস (কর) একাডেমির সম্মানিত মহাপরিচালক জনাব মো: মাসুদুর রহমান মাসুদ। আলোচক-৩ ছিলেন বিসিএস (কর) একাডেমির সম্মানিত পরিচালক জনাব রিগ্যান চন্দ্র দে। মূল প্রবন্ধ উপস্থাপনা করেন জনাব খন্দকার মো: হাসানুল ইসলাম, উপ পরিচালক, বিসিএস (কর) একাডেমি এবং জনাব মওদুদ আহম্মদ ভূঁইয়া, উপ পরিচালক, বিসিএস (কর) একাডেমি।

কর্মশালায় “আয়কর আইন, ২০২৩ এবং ই-রিটার্ন” এর সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা হয় এবং অনলাইনে আয়কর রিটার্ন দাখিল সংক্রান্ত ব্যবহারিক সেশন পরিচালনা করা হয়। কর্মশালায় র‌্যাপোর্টিয়ার হিসেবে দায়িত্ব পালন করেন বিসিএস (কর) একাডেমির সহকারী পরিচালক জনাব এস.এম আশিকুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিসিএস (কর) একাডেমির সহকারী পরিচালক জনাব সানজানা সালসাবিল মম।