আয়কর বিভাগের তৃতীয় শ্রেণীর কর্মচারীদের মধ্য হতে ”কর পরিদর্শক” পদে পদোন্নতির নিমিত্ত বিভাগীয় পদোন্নতি পরীক্ষা গ্রহণের জন্য ১১তম গ্রেড হতে ১৬তম গ্রেড পর্যন্ত কর্মচারীগণের নিকট হতে দরখাস্ত আহবান করা হয়েছে।
এ বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ডের প্রশাসনিক নিয়ন্ত্রণাধীন আয়কর বিভাগে ‘কর পরিদর্শক’ পদে পদোন্নতির নিমিত্ত কর বিভাগ (১১ম গ্রেড হইতে ১৬ তম গ্রেড কর্মচারী) নিয়োগবিধিমালা-২০১৬ এর তফসিল-১ এর অনুচ্ছেদ-৬ এর আলোকে জারীকৃত ‘কর পরিদর্শক (জাতীয় রাজস্ব বোর্ডের অধীন কর বিভাগের) পদে পদোন্নতির জন্য বিভাগীয় পরীক্ষা নীতিমালা, ২০১৭” এর ৫নং কলামে উল্লিখিত নন-গেজেটেড কর্মচারীদের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা নিম্নোক্ত সিদ্ধান্ত অনুযায়ী অনুষ্ঠিত হবেঃ
ক) বিভাগীয় পদোন্নতি পরীক্ষা ২০১৭ সালের সিলেবাস অনুযায়ী গ্রহণ করা হবে।
খ) নির্ধারিত ফরমে আবেদন করতে হবে।
২০১৭ সালের সিলেবাস অনুযায়ী ২০২৫ সালের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে আয়কর বিভাগে কর্মরত যোগ্যতাসম্পন্ন পরীক্ষায় অংশগ্রহণেচ্ছু প্রার্থীদের আগামী ১০ নভেম্বর, ২০২৫ খ্রিঃ তারিখের মধ্যে আবেদনপত্র (দুই সেট) যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে জাতীয় রাজস্ব বোর্ডে প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।


