অদ্য ০৭ অক্টোবর ২০২৫ তারিখে বিসিএস (কর) একাডেমি কর্তৃক আয়োজিত সম্মানিত যুগ্মকর কমিশনার, উপকর কমিশনার এবং সহকারী কর কমিনারবৃন্দের অংশগ্রহণে “আয়কর রিটার্ন অডিট নির্দেশনা, ২০২৫” বিষয়ক সেমিনার চট্টগ্রাম কর অঞ্চলের সাম্পানে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপক ছিলেন কর অঞ্চল -১, চট্টগ্রামের কর কমিশনার জনাব মো: আবুল কালাম আজাদ। আলোচক-১ ছিলেন বিসিএস (কর) একাডেমির সম্মানিত মহাপরিচালক জনাব মো: মাসুদুর রহমান মাসুদ। আলোচক-২ ছিলেন বিসিএস (কর) একাডেমির সম্মানিত পরিচালক জনাব রিগ্যান চন্দ্র দে।

আলোচনায় “আয়কর রিটার্ন অডিট নির্দেশনা, ২০২৫” এর অডিট সিষ্টেম, নির্দেশনা, অনুসরণীয় পদ্ধতি এবং অডিট নির্বাচনে করণীয়/বর্জনীয় সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিসিএস (কর) একাডেমির উপ পরিচালক জনাব মওদুদ আহম্মদ ভূঁইয়া। সেমিনারে র্যাপোর্টিয়ার হিসেবে দায়িত্ব পালন করেন বিসিএস (কর) একাডেমির সহকারী পরিচালক জনাব মো: আব্দুল আহাদ।


