Tuesday, May 12, 2026

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

আমদানি পণ্যের প্রথম চালান গেল ভুটানে

ট্রানজিট চুক্তি ও প্রটোকল স্বাক্ষরের ২ বছর ৮ মাস পর চট্টগ্রাম সমুদ্রবন্দর দিয়ে আনা পণ্যের একটি চালান সড়কপথে ভুটানের উদ্দেশ্যে পাঠানো হয়েছে। বুধবার রাত...
Homeঅর্থনীতি২০২৫-২৬ অর্থবছরে ৫৫ হাজার কোটি টাকা বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড

২০২৫-২৬ অর্থবছরে ৫৫ হাজার কোটি টাকা বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড

রেভিনিউ ইনফো বিডি

লতি অর্থবছরের শুরুতে নির্ধারিত লক্ষ্যমাত্রা ছিল ৪ লাখ ৯৯ হাজার কোটি টাকা, যা বাড়িয়ে করা হয়েছে ৫ লাখ ৫৪ হাজার কোটি টাকা। ফলে আগামী সাত মাসে এই পুরো লক্ষ্য অর্জনের দায়িত্ব পড়বে এনবিআরের ওপর।

এনবিআরের হিসাব অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম চার মাসে রাজস্ব আদায় হয়েছে ১ লাখ ১৯ হাজার ৪৭৮ কোটি টাকা। যেখানে লক্ষ্যমাত্রা ছিল ১ লাখ ৩৬ হাজার ৬৯৭ কোটি টাকা। ফলে ঘাটতি দাঁড়িয়েছে ১৭ হাজার ২১৯ কোটি টাকা, যা মোট লক্ষ্যমাত্রার ১২.৬০ শতাংশ।

তবে একই সময়ে আগের অর্থবছরের তুলনায় রাজস্ব আয় বেড়েছে। গত বছরের একই সময়ে রাজস্ব প্রবৃদ্ধি ছিল ১৫.৫৪ শতাংশ, আর এই অর্থবছরে প্রবৃদ্ধি ইতিবাচক থাকলেও লক্ষ্যমাত্রার সঙ্গে ব্যবধান বাড়ায় চাপ বাড়ছে রাজস্ব প্রশাসনের ওপর।